রানা প্লাজা দুর্ঘটনার দুই বছর পূর্তিতে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস (ব্লাস্ট) বগুড়া জেলা ইউনিট।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বগুড়া শহীদ খোকন পার্কে এই কর্মসূচি পালন করেন তারা।
উপস্থিতরা এ সময় ক্ষতিগ্রস্তদের উন্নত চিকিৎসা থেকে শুরু করে যথাযথ পুনর্বাসনসহ রানা প্লাজা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ত্রুটির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে যথাপোযুক্ত শাস্তির দাবি করেন।
কর্মসূচিতে ব্লাস্ট বগুড়ার সন্বয়কারী অ্যাডভোকেট আশরাফুল নাহার স্বপ্না, প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট হুসনে নূর রশীদ রূপালী, আজিজুল ইসলাম, বেসরকারী প্রতিষ্ঠান ‘পেসড’ এর নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভা, ব্লাস্ট প্যারালিগ্যাল সদস্য মহব্বত, মামুন, তানভীর, বায়জিদ, ডালিয়া, ফারজানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেএ





