ফেনীর ছাগলনাইয়ায় সোমবার রাত সাড়ে ৯টায় স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী আনজুমান আক্তার মনি (৩০)। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী হারুনুর রশীদকে গ্রেফতার করেছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের হারুনুর রশিদ (৪০) কিছুদিন কুয়েত থেকে দেশে এসেছেন। আসার পর থেকে প্রায় প্রতিদিনই স্ত্রী আনজুমান আক্তার মনির সঙ্গে পারিবারিক কলহ লেগে থাকতো। কলহের জেরে সোমবার রাত সোয়া ৯টায় মনিকে হারুন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

প্রতিবেশীরা খরব দিলে ছাগলনাইয়া থানার সহকারী উপ-পরির্দক (এএসআই) শহীদ উল্লাহ ও নাঈম উদ্দিন গিয়ে মনির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘাতক স্বামী হারুনুর রশীদকে গ্রেফতার করে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হারুন ওই গ্রামের মৃত মুলকত রহমান ভূঞার ছেলে। তার ২ মেয়ে রয়েছে।

জেডআই