নাটোরে সুবিধা বঞ্চিত, শ্রমজীবী ও ঝড়ে পড়া শিশুদের জন্য পরিচালিত নাটোর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে বঙ্গজ্বল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান।
সভাপতিত্ব করেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নফিসা আলী।
বক্তব্য রাখেন ও নাটোর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন।
এমকে





