নদী ভাঙনের কারণে রংপুর বিভাগের হরতাল প্রত্যাহার করে নিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত রংপুর জেলার নেতৃবৃন্দ।
শনিবার সন্ধ্যায় রংপুর জেলা সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
তিনি বলেন, বন্যা দুর্গতদের কথা চিন্তার করে হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে তা হরতাল প্রত্যাহার করা হয়।
শফি বলেন, হরতাল ছাড়া অন্য কোনো কর্মসূচি থাকলে তা স্বতঃস্ফূর্তভাবে পালন করা হবে।
এর আগে চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথের’ উপস্থাপক মওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে শনিবার ফকিরাপুলে এক সংবাদ সম্মেলনে রোববার সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেন ইসলামী ছাত্র সেনার সভাপতি নুরুল হক চিশতী।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





