ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান(৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

উপজেলার বালুয়াকান্দি ভূঁইয়া পাম্প স্টেশনের সামনে মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত হান্নান উপজেলার চরবাউশিয়া এলাকার আব্দুল মোতালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাম্পের সামনে হান্নান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসকে পেছন দিকে থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই