নড়াইলের লোহাগড়া থানায় কর্মরত সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম কে বদলী করা হয়েছে। তিনি ২০১৪ সালের ৭ মে লোহাগড়া থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে ‌‌‍'গোপালগঞ্জ বাড়ি' এর প্রভাবে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

এসআই নজরুলের বিরুদ্ধে আর্থিক কেলেংকারীরও অভিযোগ রয়েছে বলে জানাযায়। সম্প্রতি নড়াইল জেলা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ তাকে লোহাগড়া থানা থেকে নড়াগাতি থানায় বদলী করেছেন।

গত বছর জেলার কালিয়া থানাধীন বর্ণাল পুলিশ ক্যাম্পে বদলী হলেও 'গোপালগঞ্জের' দাপট দেখিয়ে কর্মস্থলে যোগদান করেনি বলে আমাদের নড়াইল সংবাদদাতা উজ্জল রায়ের খবরে জানাযায়।তিনি এখনও নতুন কর্মস্থলে যোগদান করেননি বলে জানা গেছে। 

উজ্জল/নাজিব