বীর মুক্তিযোদ্ধা, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীন আওয়ামীলীগ নেতা এম এ ছালিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামায শুক্রবার বিকাল সোয়া ৫টায় ভাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্বে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ভাদেশ্বর মোকাম বাজার সৈয়দ শাহ বাহাউদ্দিন(রহঃ) এর মাজার সংলগ্ন গোরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়।
জানাযার নামাযের পূর্বে জীবনী স্মৃতিচারণ নিয়ে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, জেলা আওয়ামীলীগ সদস্য ও শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি সৈয়দ মিসবাহ উদ্দিন, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান জিলাল উদ্দিন, মরহুমের ভাই আব্দুল মালিক, ছেলে আদিল ওয়াহিদ।





