বর্ষা শুরু। ইলিশের ভরা মৌসুম। প্রচুর ইলিশ ধরার উপযুক্ত সময় এখন। কিন্তু এ সময়েও মেঘনা প্রায় ইলিশ শূন্য। ইলিশের দেখা নেই মেঘনাতে। ফলে হতাশ চাঁদপুরের মাঝিপাড়ার মাঝি-মাল্লারা।

এজন্য নদীর নাব্যতা এবং জাটকা ধরাকেই দায়ী করছেন ইলিশ ব্যবসায়ীরা। আর ইলিশ না পাওয়ায় জেলার প্রায় ২৮ হাজার জেলেদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

জানা যায়, প্রতিবছর বর্ষার শুরুতে পদ্মার মতো মেঘনাতেও প্রচুর পরিমানে ইলিশ পাওয়া গেলেও এ বছর তা একেবারেই কম। অন্যান্য মৌসুমে চাঁদপুরের মোহনপুর থেকে শুরু করে হাইমচর হয়ে পটুয়াখালী, ভোলা পর্যন্ত  প্রচুর ইলিশের বিচরণ ঘটতো। কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন।

নদীতে জাল ফেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও ইলিশের দেখা মিলছে না।

হাইমচরের হরিণাঘাট ও বহরিয়াঘাটের মৎস্য ব্যবসায়ীরা জানান, ‘প্রতিদিন একটি নৌকায় ৬/৭ জন জেলে নদীতে বিচরণ করে ইলিশ পায় ২/৩ কেজি। যা দিয়ে তাদের জ্বালানি খরচের টাকাই হয় না। মেঘনা নদী এখন ইলিশ শূন্য হয়ে পড়েছে।’

ঢাকা, ২১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস