গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় গোলাম আজমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর দাখিল মাদ্রাসা মাঠে এবং বিকেল ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার নিজপাড়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ীতে জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, পৌর জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, উপজেলা জামায়াতের আমির আব্দুল মজিদ আকন্দ, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, শিবির সভাপতি আশরাফুল ইসলাম, সেক্রেটারি হাফেজ আরিফুল প্রমুখ।
পলাশবাড়ীতে জানাজায় ইমামতি করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু। সুন্দরগঞ্জের জানাজায় ইমামতি করেন নিজপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক।
জেআই





