মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন।

সদর উপজেলার ছোট মোল্লা (খাসকান্দি) গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. জুয়েল (২৪) ও মো. কাউসার (২৫)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল কাদের জানান, ছোট মোল্লা কান্দি (খাসকান্দি) গ্রামে পরিত্যক্ত একটি দোচালা টিনের ঘরের ভেতর ককটেল বানাচ্ছিলেন ওই দুই যুবক। রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক কয়েকটি ককটেলের বিস্ফরণ ঘটে।

এ ঘটনায় ওই দুই যুবক আহত হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জেএ