মাগুরা সদর উপজেলার ধলহারা রোডের পাল্লা জামে মসজিদের পাশ থেকে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলো- ফরিদপুর কোতোয়ালি থানার রঘুনন্দপুর গ্রামের মজিদ মন্ডল ও সমষপুর গ্রামের মোহাম্মাদ নয়ন ইসলাম।

মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ সাইফুল ইসলাম জানান, আজ বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ফোর্স নিয়ে পাল্লা এলাকায় অভিযান চালিয়ে মাগুরা ধলহরা রোডে পাল্লা পূর্বপাড়া জামে মসজিদের পাশ থেকে ৮ কেজি গাজাসহ ২জন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধেে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
সাইফুল্লাহ/এমআর