চাঁদপুরে এমভি রফরফ-২ নামের লঞ্চে গুলিবিহীন পিস্তল দেখিয়ে ছিনতাইকালে দুইজনকে আটক করেছে যাত্রীরা। পরে তাদের পুলিশে সোর্পদ করা হয়।

আটকরা হলেন- ভোলার রতনপুর এলাকার ইসলামুল হক ওরফে শাকিল (১৯) ও কিশোরগঞ্জের কুড়িমারা এলাকার আজিজুল হক (১৮)।

চাঁদপুর নৌ পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, বুধবার সকালে ‘ইচলী লঞ্চ টার্মিনালে’ঢাকা থেকে আসা এমভি রফরফ-২ নামের একটি লঞ্চ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার আমির জাফর বলেন, ‘তারা অস্ত্র উচিয়ে যাত্রীদের টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করছিল। তবে তাদের কাছে যে রিভলবার পাওয়া গেছে, তাতে গুলি ছিল না।’

লঞ্চের যাত্রীরা দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় ওই দুই যুবককে ধরে ফেলে এবং ইচলীতে তাদের নৌ পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।

এমকে