মালয়েশিয়ায় আটক করে মুক্তিপণ আদায়কারী তিন আন্তর্জাতিক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় জিম্মিদশা থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। রোববার সকালে র্যাব এ তথ্য জানায়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘রাজধানীর মতিঝিল, মালিবাগসহ তিনটি জায়গা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রলোভন দেখিয়ে মানুষকে মালয়েশিয়া নিয়ে যায়। জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’
এমএনজে





