ঈদের আগে ঢাকা-চট্টগ্রামসহ সব মহাসড়ক সচল রাখতে চলছে, শেষ মুহূর্তের সংস্কার কাজ। শেষ মুহূর্তে খানা-খন্দক ভরাট করার কাজ করছে, সড়ক ও জনপদ বিভাগ।

তবে সাধারণ মানুষের অভিযোগ, এখন ইট-সুরকির জোড়াতালি দিয়ে যেভাবে মহাসড়কের সংস্কার কাজ চলছে, তাতে গাড়ির চাপ বাড়লে আবারো সড়কের বেহাল অবস্থা হবে। আর বৃষ্টি হলে এই সড়কটি আবারো খানা খন্দকে ভরে যাবে। এতে ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ আরো বাড়বে বলে মনে করছেন, তারা।

এদিকে একইসঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেইন উন্নতিকরণের কাজ চলায় বেশ হিমশিম খাচ্ছেন, কর্তৃপক্ষ। তবে ঈদে বাড়ি ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বেশিরভাগ খানা-খন্দক ইতোমধ্যে ভরাট করা হয়েছে বলে দাবি তাদের। সেই সাথে মহাসড়কের যানজট ও ডাকাতি যাতে না হয় সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে, কর্তৃপক্ষ।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই