ব্রাহ্মণবাড়িয়ার অখাউড়া উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় জাহাঙ্গীর আলম ইব্রাহিম (২০) নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের বিল্লাল খাঁর ছেলে।
ইউএনও আহসান হাবিব জানান, বখাটে ইব্রাহিম দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স পড়ুয়া ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন।
শনিবার সকালে ইব্রাহিম ছাত্রীটির পথরোধ করে। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এমবি





