চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চার মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মুর্শিদুল ইসলাম তাদের এ কারাদণ্ড দেন।

পৌর এলাকার খাটরা বিলওয়াই গ্রামের মো. ইয়াছিনকে (২৮) এক বছর, মকিমাবাদ গ্রামের মিন্টু (২৫), টোরাগড় গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও কংগাইশ গ্রামের সুকু মিয়াকে (৩২) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

হাজীগঞ্জ থানার এসআই বিপ্লব সিংহ জানান, সোমবার রাতে পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কেএইচ