শোভাযাত্রা, আলোচনা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন আয়োজনে ফুলকুঁড়ি আসরের ৪০তম প্রতিষ্ঠাবার্কী উদযাপিত হয়েছে।

রোববার বিকালে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সম্মেলন ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম।

ফুলকুঁড়ি আসরের চেয়ারম্যান বিচারপতি আব্দুর রউফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ফুলকুঁড়ির বর্তমান প্রধান পরিচালক এটিএম আব্দুল গফুর নাসিম এবং সাবেক প্রধান পরিচালকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর ফুলকুঁড়ি আসর প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দেশব্যাপী শিশুদের মধ্যে যথেষ্ঠ জনপ্রিয় হয়ে উঠেছে। আজ প্রতিষ্ঠানটির চার দশক পূর্ণ হয়েছে।

বক্তারা আরও বলেন, ফুলকুঁড়ির আসরের মাধ্যমে ‘পৃথিবীকে গড়তে গেলে সবার আগে নিজেকে গড়ো’শ্লোগানটি শিশু-কিশোরদের মধ্যে পৌঁছে গেছে। অভিভাবকদের সহযোগীতা ও আন্তরিকতায় এত দূর আসা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা ফুলকুঁড়ি আসরের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের একটি ওয়েব সাইট উদ্বোধন করেন বিচারপতি আব্দুর রউফ।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ