বাগেরহাটের মোরেলগঞ্জে বাড়ির সীমানায় প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। নিহতের নাম মহারাজ শেখ।

শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহারাজ শেখ মোরেলগঞ্জ পৌরসভার আদর্শপাড়া এলাকার বাসিন্দা। তিনি খুলনাস্থ বাংলাদেশ পুলিশ ট্রেনিং কলেজের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, মহারাজ তার বাড়ির সীমানায় প্রাচীর দেওয়ার সময় তার দুই ভাই হারুন শেখ ও মোতালেব শেখ বাধা দেন।

এসময় তাদের মধ্যে কথাকাটিকাটির এক পর্যায়ে দুই ভায়ের মধ্যে কেউ একজন মহারাজকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমআর