সাভারের বাজার রোড এলাকার এক সরকারি কর্মকর্তার হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ভোরে জনৈক রাসেল চৌধুরীর ভাড়া বাড়িতে এ খুনের ঘটনা ঘটে।
নিহতের নাম বৃষ্টি রানী (৩০)। এ ঘটনায় তার স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রতিবেশীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাতে সাভার আয়কর অফিসের কর্মকর্তা মঙ্গল চন্দ্র দাসের সঙ্গে স্ত্রী বৃষ্টির প্রচণ্ড ঝগড়া হয়। পরে ভোরে বৃষ্টিকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের দরজা বন্ধ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি প্রতিবেশীদের সন্দেহ হলে মঙ্গলকে আটক করে তারা।
পরে ঘরের দরজা খুলে বৃষ্টির লাশ দেখতে পায় প্রতিবেশীরা। সংবাদ পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে নিহতের বড় ভাই।
কেএইচ





