আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বগুড়া সদরের অন্তর্গ তবড় কুমিরা গ্রামের সান-সাইন পাবলিক স্কুলের এবছরের পি এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ লগ্ন ঘটানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অবসর প্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, মো: সাদেকুজ্জামান বুলবুল। প্রধান শিক্ষক মাসুম রব্বানী। সহ: প্রধান শিক্ষক, আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন, সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, প্রধান শিক্ষক মাসুম রব্বানী।

এম আই মিরাজ/এসএম