কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকা থেকে দেশীয় তৈরি ৫টি এলজি বন্দুকসহ আবদুস সালাম নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার বেলা ২টার দিকে এ অভিযান চালানো হয়।আটক আবদুস সালাম সিরাজগঞ্জ জেলার ননুয়া এলাকা জয়নুল আবেদীনের ছেলে।
কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসি মনজুর আলম জানান, হরতালে নাশকতার পরিকল্পনা নিয়ে এ সব অস্ত্র আনা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





