চাঁদপুর সদর, হামইচর ও মতলব উত্তরের পদ্মা ও মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৪০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল ৯টার দিকে শহরের নৌ পুলিশ ফাঁড়িতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা।
চাঁদপুরের মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ১২০ কেজি মা ইলিশ ও ২৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আটকদের মধ্যে ১৬ জনকে এক বছর করে বিনাশ্রম কারদণ্ড এবং ২ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
জেইউ





