আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ইয়াসমিন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনার পর থেকে তার স্বামী জুয়েল পলাতক রয়েছেন।
নিহত ইয়াসমিনের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। তিনি স্টারলিং ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্বামী জুয়েলের গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা গেছে।
শনিবার (২৫ জুন) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী জানান, বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে বাড়ির একটি কক্ষ থেকে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এদিকে, ঘটনার পর থেকে নিহত ইয়াসমিনের স্বামী জুয়েল পলাতক রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মালা দায়ের প্রস্তুতি চলছে।
ওএফ





