জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিপক্ষের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন মা ও ছেলে।

গতকাল উপজেলার ধাপেরহাট ইউপি'র হিঙ্গারপাড়া গ্রামের গোবিন্দপুরে এ ঘটনা ঘটে। আহতদের জরুরীভিক্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মোস্তাফিজার রহমানের সাথে চাচা শফিউল, আলম,সালাম, সাইফুল গংদের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল অনেক আগ থেকে।

এ বিষয়ে মোস্তাফিজার জানায় তার বাবা মৃত্যুর আগে ৪ চাচার নিকট ৮ শতক জমি বিক্রি করে। উক্ত জমি বিক্রির ৯৫ হাজার টাকা বকেয়া থাকা অবস্থায় তার বাবা মৃত্যু বরণ করে। বাবা মৃত্যুর পর মোস্তাফিজ বিভিন্ন তারিখ ও সময়ে তার চাচাদের নিকট বাবার জমি বিক্রির পাওনা টাকা চাইতে গেলে চাচারা টালবাহানা শুরু করে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে মোস্তাফিজ ও তার মা পুনরায় পাওনা টাকা চাইতে গেলে চাচা শফিউল, আলম, সালাম, সাইফুল তাদের বেদম মারধর করে।

স্হানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রুবেল /জেড