রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় একটি আবাসিক ভবনে ডাকাতির ঘটনায় আব্দুর রহিম (৪০) নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।

সোমবার সকাল ছয়টায় গলায় গামছা পেঁচানো এবং রক্তাক্ত অবস্থায় রমনা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত আব্দুর রহিমের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আলম মিয়া বলেন, রোববার দিনগত ভোর চারটার দিকে ৩৩, নিউ ইস্কাটন আবীর হাসপাতালের সামনে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তবে ডাকাতরা বাড়ি থেকে কী নিয়ে গেছে তা জানা যায়নি।

এ ঘটনায় ওই বাড়ির সিকিউরিটি গার্ড আব্দুর রহিম নিহত হয়েছেন। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ