বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কুমিল্লা জেলা শাখার ছাত্র ইউনিটের কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে কুমিল্লা জেলা কমিটির সভাপতি মনোনিত হয়েছেন সাংবাদিক রেজাউল করিম রাসেল এবং সেক্রেটারী আরিফ বিন জাহিদ।
২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলো; সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি খাদিজা খাতুন চৌধুরী (সাথি), যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন মাহমুদ, সহ যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আশেকে এলাহী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল রহমান, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম ফরহাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান তুহিন, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান রিয়াজ, সহ-দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ, আইন সম্পাদক নাসরিন আক্তার, সমাজ কল্যান সম্পাদক আতিকুর রহমান, শিক্ষা সম্পাদক নোমান হোসেন, ক্রিড়া সম্পাদক মোঃ ইব্রাহীম, মহিলা বিষয়ক সম্পাদক সুমি আক্তার, পাঠাগার বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন মোল্লা, আইটি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া ফয়সাল।
জারিফ/এমআর





