১০ গ্রাম হেরোইন, ৪৯ পিস ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে র্যারব।
শনিবার বিকালে বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে উপজেলার বিলহামলাহাট থেকে তাদের আটক করে।
আটকরা হলেন-মো. আব্দুর রশিদ (৩৬) ও তার স্ত্রী মোছা. ফরিদা বেগম (২৮)।
র্যা ব-১২ স্পেশাল কোম্পানি বগুড়ার স্কোয়াড কমান্ডার মো. মশিউর রহমান মণ্ডল জানান, তার নেতৃত্বে টহল দল শিবগঞ্জ থানার বিলহামলাহাট সেবিকা ডাক্তারখানার সামনে থেকে বিকেল সাড়ে ৪টায় মো. আব্দুর রশিদ ও তার স্ত্রী মোছা. ফরিদা বেগমকে ১০ গ্রাম হেরোইন ও ৪৯ পিস ইয়াবাসহ আটক করে। আটকরা দীর্ঘদিন ধরে হেরোইন, ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





