আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে হবে এই নির্বাচন।
প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে ১০ মার্চ। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮মার্চ, তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপে ভোট ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোট হবে ১৮জুন।
আজ (০৩ ফেব্রুয়ারি) রোববার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে তার সভা কক্ষে কমিশনের ৪৫তম সভা শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিক হেলালুদ্দীন আহমদ।
ইসি সচিব জানান, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৮৭ উপজেলায় মনোনয়ন দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন ১২ ফেব্রুয়ারি। ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি যাছাই-বাছাইয়ের সিদ্ধান্তের উপর প্রার্থীরা আপিল দায়ের করতে পারবেন। আপলি নিষ্পত্তির জন্য সময় ধার্য করা হয়েছে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া, নির্বাচন থেকে কোনো প্রার্থী সরে দাঁড়াতে চাইলে ১৯ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।
হেলালুদ্দীন জানান, এবার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান’সহ সব পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে। পদে থেকে ভোট করতে পারবেন না বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা।
তিনি জানান, উপজেলা ভোটে প্রাথী হতে হলে স্থানীয় সরকারের লাভজনক সব পদ থেকে পদত্যাগ করতে হবে।
ইসি সচিব জানান, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা, লালমনিরহাট জেলার সবকটি উপজেলা, রংপুর জেলার সবগুলো উপজেলা এবং কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা, নীলফামারী জেলার সবকটি উপজেলায় ভোট হবে।
তিনি জানান, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণার আটপাড়া উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট প্রথম ধাপে অনুষ্ঠিত হবে।
এছাড়া, সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে।
রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে।
প্রথম ধাপে জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকিসবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে।
এমবি





