রাজধানীর মুগদায় মাসুম (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে  মুগদায় থানাধীন উত্তর মানিকনগরের কবরস্থান গলি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
মুগদা থানার এসআই সিরাজ উদ্দৌলা টাইমনিউজবিডিকে জানান, গত বুধবার মাসুম বাসা থেকে বের হন। রাত ১০টা থেকে ২টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুটি বাড়ির মাঝখানে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন খবর দিলে রাত আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের মাথা ও পিঠে জখমের চিহ্ন রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। মাসুম ৪৩/৩ উত্তর মানিকনগর কবরস্থান গলির নাসিরের বাড়িতে থাকতেন।
[b]ঢাকা, জেইউ, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]