সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আশরাফুল আলম (৩৫) বলে জানা যায়।
রোববার বিকেল ৩টার দিকে উপজেলার ফেনারবাক ইউনিয়নের ফেনারবাক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আশরাফুল আলম সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জামালগঞ্জ ইউনিটের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, বিকেলে ফেনারবাক গ্রামের পল্লীবিদ্যুতের লাইনে কাজ করতে যান সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জামালগঞ্জ ইউনিটের লাইনম্যান আশরাফুল আলম। এ সময় লাইনের বিদ্যুৎ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মারা যান।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এসএম শফি কামাল জানান, মৃতদেহ উদ্ধারের জন্য জামালগঞ্জ থানায় খবর দেওয়া হয়েছে।
এসএইচ





