তাসরিফ (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়া হয়েছে ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর লালবাগের কাজী রিয়াজ উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা গুলিবিদ্ধ অবস্থায় তাসরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালবাগ থানার ইন্সপেক্টর তদন্ত পরিতোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জেএ