ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি খোকন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে কোটচাঁদপুর উপজেলার নওদাগাম থেকে খোকনকে গ্রেফতার করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেন মহেশপুয় কোটচাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
উল্লেখ্য, মহেশপুরের নাটিমা গ্রামের ওই গৃহবধূকে বিদেশে চাকরির পলোভন দেখিয়ে খোকন মোল্লা ঢাকার একটি বাসায় নিয়ে ১০ দিন ধরে ধর্ষণ করে। এরপর সেই নগ্ন ভিডিওটি ইন্টারনাটে ছড়িয়ে দেয়।
এমএনজে





