চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৭২০ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ৫৬৪ কোটি ৭০ লাখ ও বৈদেশিক সহায়তা থেকে ১৫৬ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকাকে মেঘনা নদীর অব্যাহত ভাঙন থেকে রক্ষাকল্পে নদীতীর সংরক্ষণ (প্রথম পর্যায়) প্রকল্প, এর ব্যয় ১৯৮ কোটি দুই লাখ টাকা। ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রজেনী টেস্ট (তৃতীয় পর্যায়) প্রকল্প, এর ব্যয় ৪৪ কোটি ১৩ লাখ টাকা। ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ১৪৬ কোটি ৭৫ লাখ টাকা। পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রম-১ (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ১৭৫ কোটি ৮০ লাখ টাকা।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই