রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করেছে র্যাব- ২। আটককৃতদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্তরা হলেন- আওলাদ মুন্সি (৪৮), আবদুল মালেক (৩২), নাসির (২২), এস এম টুটুল (৩০), রাজু (২৭) ও রানা (২৮)।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
র্যাব- ২ এর অপারেশন্স অফিসার এএসপি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭০টি পাসপোর্ট উদ্ধার করা হয়। আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এমআর/কেএইচ





