রাজধানীতে অভিযান চালিয়ে ইসলামিক স্টেট (আইএস) এরসদস্য সন্দেহে দু’জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন, আমিনুল ইসলাম (৩৮), সাকিব বিন কামাল (৩০)।

সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

জানানো হয়, গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আইএস এর সঙ্গে জড়িত সন্দেহে ওই দুই নেতাকে আটক করে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআর/ইআর