সিঙ্গাপুরের মান্দাই ডিপো এলাকায় লরিচাপায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। চ্যানেল নিউজ এশিয়ার খবরে এ কথা জানানো হলেও নিহতদের পরিচয় জানানো হয়নি।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ৫৪ বছর বয়সী এক লরিচালকে আটক করেছে দেশটির পুলিশ।
সিঙ্গাপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটিরি একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান, অপরজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান।
এর আগে চলতি বছরের মে মাসে এই একই এলাকায় দুর্ঘটনার প্রাণ হারিয়েছিলেন আরেক বাংলাদেশি।
এমএনজে





