রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় বাসের ধাক্কায় কবির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় তার বন্ধু ও একই প্রতিষ্ঠানের কর্মী শাহ পরান আহত হয়েছেন।

কবির চাঁদপুরের উত্তর মতলব উপজেলার মকবিল হোসেনের ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এএস