রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলাদিপুর জামাই পাগলের মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে গেছে। তিনি হলেন- সাতক্ষীরা জেলার রওশন আলী (৫০)। অন্যদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ভূইয়া জানান, ঢাকাগামী গ্রিন বাংলা বাসের সঙ্গে ফরিদপুরগামী ট্রাকের সংঘর্ষ হয়। পরে ট্রাকটি কিছুদুর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসের পাঁচ যাত্রী নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন।

এদিকে গ্রিন বাংলা বাসের পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে মাইক্রোবাসের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এমআর