বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আগামী শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘৪৬তম স্বাধীনতা দিবস: টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক এ অনুষ্ঠানের।

আলোচনা শেষে পল্লীকবি জসীম উদ্‌দীনের ‘বেদের মেয়ে’ অবলম্বনে সৈয়দ শামসুল হক রচিত ‘চম্পাবতী’ নাটকটি মঞ্চস্থ হবে।

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

এআইজে