বেনাপোলের পুটখালী সীমান্তে ইছামতি নদীতে এক যুবকের লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
শুক্রবার সকালে কচুরি পানার ওপর ভাসমান ওই যুবকেল লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
২৩ ব্যাটেলিয়নের লে. কর্নেল আব্দুর রহিম বলেন, যুবকের লাশটি বেশ কয়েকদিন আগে দুর্বৃত্তরা নদীতে ফেলেছে।
পঁচে যাওয়ায় লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এআর





