পানিতে ডুবে মারুফা (২) ও মনীষা রায় (১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায়র বান্ধাবাড়ী ও খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারুফা কোটালীপাড়ার বান্ধাবাড়ী গ্রামের সেলিম গোলদার এবং মনীষা রায় খাগবাড়ী গ্রামের দেবব্রত রায়ের মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সেলিম গোলদারের মেয়ে মারুফা বাড়ির উঠানে খেলা করছিলো। এক পর্যায়ে সে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন মারুফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই সময়ে উপজেলার খাগবাড়ী গ্রামের দেবব্রত রায়ের এক বছরের মেয়ে মনীষা রায় একইভাবে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে মনীষার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
ঢাকা,২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





