নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী প্রধান সড়কে কন্ট্রাকটর পোল সংলগ্ন এলাকায় কাভার্ডভ্যান চাপায় আবদুল হালিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত আবদুল হালিম সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন ।
শনিবার সকাল ১০টার দিকে চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের কন্ট্রাকটর পোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হলেন- হোসনে আরা বেগম (৪২), আমির হোসেন (৪৮) ও হেলাল উদ্দিন (৩৫) নিহত ওআহতরা সবাই বেগমগঞ্জ উপজেলার কাজীরহাট গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি জেলা শহর মাইজদী থেকে চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে কন্ট্রাকটর মসজিদের সামনে একটি ক্যাভার্ডভ্যান পেছন দিক থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সব যাত্রীরা আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হালিমকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।স্থানীয়দের সহযোগিতায় সিএনজিতে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এদের মধ্যে একজন মারা যান বাকীরা হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এআই





