কুমিল্লার চান্দিনায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে তার স্বজনরা। নিহত শিক্ষকের নাম মাও. সুজাত আলী (৫৫) বলে জানা যায়।
শনিবার দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুজাত আলী মৃত আব্দুল গফুরের ছেলে এবং বুড়িচং উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক।
জানাযায়, দুপুর সোয়া ২টার দিকে সুজাত আলী তার বাড়ির পাশের একটি ঝাড়ে বাঁশ কাটতে যায়। এসময় বাঁশ কাটাকে কেন্দ্র করে তার চাচাতো ভাই কবির ও সোহেলের সঙ্গে বাকবিতাণ্ড হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় প্রতিপক্ষের আঘাতে সুজাত আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে করর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার ওসি গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





