আশুলিয়া থানা এলাকায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় আশুলিয়ার রহিমপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে। আহতদের গণস্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে বরযাত্রীবাহী বাসটি আশুলিয়ার রহিমপুর থেকে ঘোষবাগ যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানগাড়ি ও টংদোকানকে চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদে পরে যায়।
এসময় ভ্যানচালক, টং দোকানি, পথচারী ও বাস যাত্রীসহ কমপক্ষে ১৫ ব্যক্তি আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





