বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে আনা ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করার প্রস্তাব করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি এ প্রস্তাব করেন।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর যে সকল সংসদ সদস্য সংশোধনী এনেছেন তা পাঠ করে শোনান এবং সংশোধন আনা সংসদ সদস্যদের তাদের সংশোধনীর পক্ষে বক্তব্য প্রদানের সুযোগ দেন।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ