ঈদে গুরুত্বপূর্ণ স্টেশন, ফেরিঘাট ও টার্মিনালে র্যানবের অস্থায়ী ক্যাম্প বসানোসহ দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন র্যায়ব মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের কাছে এ এ তথ্য জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, জেএমবি ও হিজবুত তাহরীর কতটুকু চাপের মুখে আছে আমরা সেটি মূল্যায়ন করছি। তাদের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি করছি।
যে কোনো তথ্য যাচাই-বাছাই করে প্রকাশ করার অনুরোধ জানান তিনি। বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ থেকে কোনো চামড়া যাতে পাচার না হয় সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবে র‌্যাব।

এআই