টাঙ্গাইলে ৫ দফা দাবীসহ মেডিকেল এ্যাসিসট্যান্ড ট্রেনিং স্কুল (ম্যাটস্) শিক্ষার্থীদের চলমান সংকট নিরসনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে ৫ দফা দাবী বাস্তবায়নে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন আয়োজন করে টাঙ্গাইল ডিপ্লোমা চিকিৎসকদের (ডিএমএফ ডিগ্রী) জাতীয় সমস্যা দূরীকরণ আহবায়ক কমিটি।

শিক্ষার্থীদের এ ৫ দফা দাবীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু পঞ্চ বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন অনুযায়ী উচ্চ শিক্ষা, মেডিকেল এডুকেশন বোর্ড গঠণ ও ১৬ মার্চ ২০১৭ অতিরিক্ত গেজেট সংশোধন, পদসৃষ্টি ও নিয়োগ বাস্তবায়ন, ইন্টার্নিশীপ ভাতা প্রদান ও অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় দশম গ্রেড এ উন্নিত করন।

আয়োজিত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল ডিপ্লোমা এডুকেশন এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, ডিপ্লোমা ইন্টার্নি ডক্টর এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শুভ কুমার বিশ্বাস, ৫ দফা দাবী বাস্তবায়ন কমিটির টাঙ্গাইল জেলা শাখার মুখপাত্র মোঃ খাইরুল আহ্সান, সৈকতসহ বিভিন্ন ম্যাটস্ এর শিক্ষার্থীবৃন্দ।

দাবীকৃত ৫ দফা বাস্তবায়ন না হলে আগামীতে তারা সড়ক অবরোধসহ বিভিন্ন কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা করেন।

কাওছার/এমএনজে