সরকারের খাদ্য বান্ধব কর্মসুচী সফল করতে অক্টোবর মাসে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ২ ডিলারের মহতী উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে নীট ৩০ কেজি করে চাল বিতরন করেছেন।

কারচুপি অনিয়ম ঠেকাতে এসব কার্ড ধারীদের শনাক্ত করতে ভোটার আই টি কার্ড ও রেশন কার্ড মিলিয়ে স্বচ্ছতা নিশ্চত করার পড় তবেই তাদের মাঝে এসব চাল বিতরন করেন।

গতকাল সকালে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিতরন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে দেখা যায় কাতুলী গ্রাম হতে ডিলার মাহাবুবর রহমান ও কাশিয়াবাড়ী বাজার হতে ডিলার আ: রশিদ প্রধান সরকারি নির্দেশনার যথাযথ গুরুত্ব বিবেচনা করে রেশন কার্ডও আই ডি কার্ড সমন্বয় পুর্বক উপকার ভোগীদের মাঝে ৩০ কেজি হারে চাল বিতরন করছেন।

এ সময় ২ জন উপকার ভোগীর চাল প্রকাশ্য মাপা হলে ৩০ কেজি হারে বিতরন করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়। কিশোরগাড়ী ইউনিয়নে কাতুলী ও কাশিয়াবাড়ী বাজারের ডিলার আ: রশিদ প্রধানের খাদ্যবান্ধব কর্মসুচীর স্বচ্ছতা থাকলে ও একই ইউনিয়নের ডিলার তপু মন্ডলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

জেড