নাটোর সিংড়ায় গণধর্ষনের শিকার এক মানসিক প্রতিবন্ধি নারীকে নিখোঁজের ১৮ দিন পর উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
উদ্ধারের পর শনিবার ওই নারীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা ও রোববার নাটোরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটেটের নিকট নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারামতে বিশেষজ্ঞের সহায়তায় জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর তাকে নিরাপত্তা হেফাজতে নাটোরে জেলা কারাগারে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগষ্ট একদল দুবৃত্ত ওই নারীকে সিংড়ার সীমান্তবর্তী নওগাঁ জেলার আহসানগঞ্জ (আত্রাই) উপজেলার পতিসর রবীন্দ্র কুঠিবাহী বাজার এলাকা থেকে অপহরন করে সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের হোসেনপুর গ্রামে নিয়ে গণধর্ষন করে।
এ ব্যাপারে ২৪ আগষ্ট রাতে হোসেনপুর গ্রামে শালিশ বসে। এর পর থেকে ওই মানসিক প্রতিবন্ধি নারীকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ধর্ষনকারীরা বর্তমান সরকারের সমর্থক ও প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিয়ে গোপন রাখা হয়।
এ ঘটনায় সিংড়া থানার কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে নারী ও শিশু নির্যাতন দমন আইনর ( সংশোধিত ২০০৩ সাল ) ৭/ ৯ ( ১) / ৩০ ধারামতে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।
কালীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি পরবর্তীতে পুলিশে গোয়েন্দ শাখায় ( ডিবি ) স্থানান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও নাটোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দু হাই জানান, ১১ সেপ্টেম্বর শুক্রবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার জোলারবাতা সেতুর কাছ থেকে মানসিক প্রতিবন্ধি প্রতিবন্ধী ওই নারীকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে মামলার আসামীরা পলাতক রয়েছে।
এসএইচ





