জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কে পুরান ঢাকা থেকে অপসারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ঐক্য ফোরাম।

সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কে পুরান ঢাকা থেকে অপসারণের দাবিতে ব্যবসায়ী ঐক্য ফোরামের পক্ষে "রেস্ট অব রহমতগঞ্জ সোসিয়াল সংঘের" উদ্দ্যোগে ক্লাবের ভেতরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় তারা পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়টি থাকায় তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।পরে,ক্লাবের সদস্যরা জবিকে অপসারণের দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানোসহ লিফলেট বিতরণ করেন।

এদিকে তাদের এ দাবিকে অযৌক্তিক দাবি বলে মনে করছেন জবির শিক্ষার্থীরা। তারা জবিকে অপসারণের দাবিতে আন্দোলনকারীদের প্রতি তীব্র নিন্দা ব্যক্ত করেছেন।

এমবিএইচ